Top NGO ERP
Top NGO ERP — প্রোডাক্ট ব্রোশিওর
এনজিও, ফাউন্ডেশন ও উন্নয়ন সংস্থার জন্য পূর্ণাঙ্গ ৯-মডিউল সফটওয়্যারTop NGO ERP এনজিওর জন্য তৈরি একটি সফটওয়্যার। কর্মী, উপস্থিতি, বেতন, হিসাব, প্রোগ্রাম, অনুদান, ক্রয় ও রিপোর্ট এক সিস্টেমে থাকে। তৈরি করেছে Top System।
নয়টি সমন্বিত মডিউল
আমার স্পেস
লগইন করলেই নিজের কাজ ও প্রতিষ্ঠানের অবস্থা এক পাতায়।
- কর্মী, অনুদান, বেতন ও উপস্থিতির সারাংশ
- যা নজরে রাখা দরকার তার তালিকা
- নিজের কাজে দ্রুত যাওয়ার লিংক
মানবসম্পদ (HR)
নিয়োগ থেকে প্রশিক্ষণ পর্যন্ত কর্মীর সব তথ্য।
- নিয়োগ ও কর্মীর নথি
- কর্মমূল্যায়ন
- প্রশিক্ষণের হিসাব
সময় ও উপস্থিতি
হাজিরা ডিভাইস থেকে সরাসরি উপস্থিতির হিসাব।
- হাজিরা ডিভাইসের সঙ্গে সংযোগ
- উপস্থিতির খাতা
- ছুটি ও শিফট
বেতন
চার ধাপে বেতন, অনুমোদনের পরেই হিসাবে ওঠে।
- ধাপে ধাপে বেতন প্রস্তুত
- পর্যালোচনা ও স্বাক্ষর
- পে-স্লিপ
প্রোগ্রাম ও মাঠ
প্রকল্প, অনুদান ও উপকারভোগী এক জায়গায়।
- বাজেট ও কর্মপরিকল্পনা
- প্রস্তাব থেকে চুক্তি পর্যন্ত অনুদান
- প্রকল্প ও জেলাভিত্তিক উপকারভোগী
ক্রয়
রিকুইজিশন থেকে ক্রয়াদেশ পর্যন্ত পুরো ধাপ।
- রিকুইজিশন
- দরের তুলনা
- ক্রয়াদেশ
অফিস প্রশাসন
যানবাহন ও অফিসের দৈনন্দিন খরচের হিসাব।
- যানবাহনের ট্রিপ
- জ্বালানির হিসাব
- খরচের রিপোর্ট
হিসাব
প্রতিটি টাকা ও প্রতিটি তহবিল এক নজরে।
- ভাউচার ও পেমেন্ট
- বাজেট
- দাতা, এনজিও বিষয়ক ব্যুরো ও অডিটের রিপোর্ট
ক্ষুদ্র বিনিয়োগ
ক্ষুদ্র বিনিয়োগ কার্যক্রমের হিসাব।
- সদস্য ও বিনিয়োগের হিসাব
- আদায়ের হিসাব
- কার্যক্রমের রিপোর্ট
Excel বা সাধারণ অ্যাকাউন্টিং সফটওয়্যারের বদলে কেন Top NGO ERP?
| কাজের ক্ষেত্র | Excel ও সাধারণ সফটওয়্যার | Top NGO ERP |
|---|---|---|
| দাতা তহবিল ও NGOAB রিপোর্ট | আলাদা ফাইলে হাতে মিলিয়ে FD-6/FD-7 ও ডোনার রিপোর্ট বানাতে হয় | প্রকল্প ও ফান্ডভিত্তিক খতিয়ান থেকে সরাসরি দাতা, NGOAB ও অডিট রিপোর্ট |
| বহু-প্রকল্পে বেতন বণ্টন | এক কর্মী একাধিক প্রকল্পে থাকলে শতকরা হিসাব হাতে করতে ভুল হয় | কর্মীভিত্তিক প্রকল্প বাজেট বণ্টন ও চার ধাপে অনুমোদনের পর স্বয়ংক্রিয় ভাউচার |
| বায়োমেট্রিক হাজিরা ও মাঠপর্যায় | হাজিরা যন্ত্র থেকে পেনড্রাইভে তথ্য এনে বেতনের সাথে মেলাতে হয় | ZKTeco ও হাজিরা ডিভাইস থেকে সরাসরি উপস্থিতি, ছুটি ও শিফট সংযোগ |
| ক্রয় ও অডিট ট্রেইল | কাগজে রিকুইজিশন ও দরপত্র খুঁজতে অডিটের সময় ভোগান্তি হয় | রিকুইজিশন, দর তুলনা (CS) ও ক্রয়াদেশ একই সিস্টেমে অনুমোদনসহ সংরক্ষিত |
| উপকারভোগী ও ক্ষুদ্র বিনিয়োগ | মাঠের তালিকা ও আদায়ের হিসাব মূল হিসাবের বাইরে বিচ্ছিন্ন থাকে | জেলা ও প্রকল্পভিত্তিক উপকারভোগী এবং ক্ষুদ্র বিনিয়োগ আদায় মূল হিসাবের সাথে যুক্ত |
বাস্তবায়ন ও চালু করার ৪টি ধাপ
১. পরিধি ও তহবিল কাঠামো নির্ধারণ
সংস্থার অর্গানোগ্রাম, প্রকল্প, দাতা তহবিল ও অনুমোদন ধাপ বুঝে সিস্টেম সাজানো।
২. পুরোনো Excel তথ্য মাইগ্রেশন
কর্মী তালিকা, খতিয়ান, বাজেট ও উপকারভোগীর তথ্য নিরাপদে সিস্টেমে তোলা।
৩. ডিভাইস সংযোগ ও প্রশিক্ষণ
হাজিরা মেশিন যুক্ত করা এবং প্রধান কার্যালয় ও মাঠ কর্মীদের হাতে-কলমে প্রশিক্ষণ।
৪. গো-লাইভ ও চলমান সহায়তা
সফটওয়্যার চালু করা এবং অডিট বা জরুরি প্রয়োজনে সরাসরি কারিগরি সাপোর্ট।
বাস্তব প্রতিষ্ঠানে আমাদের কাজের প্রমাণ (কেস স্টাডি)
বহু-প্রতিষ্ঠান এনজিও ERP ও HRM (৯টি মডিউল)
দুই সহযোগী মানবিক প্রতিষ্ঠানের মানবসম্পদ, ZKTeco বায়োমেট্রিক হাজিরা, প্রকল্পভিত্তিক বেতন বণ্টন, দাতা ও NGOAB অনুদান, ক্রয় এবং তহবিলভিত্তিক হিসাব একটি একক সিস্টেমে একীভূত করা হয়েছে।
দ্বিভাষিক পাবলিক ওয়েব প্ল্যাটফর্ম ও ডোনেশন সিস্টেম
শিক্ষা, স্বাস্থ্যসেবা, নিরাপদ পানি ও স্যানিটেশন (WASH) এবং জরুরি মানবিক কার্যক্রমের তথ্য দেশ-বিদেশের দাতা ও শুভানুধ্যায়ীদের কাছে তুলে ধরতে দ্রুতগতির দ্বিভাষিক ওয়েব প্ল্যাটফর্ম ও ডোনেশন পাইপলাইন।
যাকাত ক্যালকুলেটর, রিলিফ ট্র্যাকিং ও ডোনেশন পোর্টাল
দাতারা যেন নিজের সম্পদের হিসাব অনুযায়ী সহজে যাকাত নির্ণয় করে সরাসরি মানবিক ও কল্যাণমূলক তহবিলে অনুদান দিতে পারেন—সেজন্য তৈরি ইন্টারঅ্যাক্টিভ ওয়েব পোর্টাল (sawabfoundation.org.bd)।