প্রতিষ্ঠা
আমাদের সম্পর্কে
Top System ঢাকাভিত্তিক একটি সফটওয়্যার কোম্পানি, যাত্রা শুরু ২০২৫ সালের ফেব্রুয়ারিতে। আমরা কাস্টম সফটওয়্যার, ওয়েব ও মোবাইল অ্যাপ এবং AI অটোমেশন তৈরি করি। আমাদের রেডি সফটওয়্যারগুলো প্রতিষ্ঠানের প্রয়োজনমতো কাস্টমাইজ করে দেওয়া যায়।
অবস্থান
লালমাটিয়া, ঢাকা
আমাদের সফটওয়্যার
রেডি ও কাস্টমাইজযোগ্য
আমাদের গল্প
বাংলাদেশে অনেক প্রতিষ্ঠানের প্রতিদিনের কাজ এখনো খাতা, Excel আর আলাদা আলাদা সফটওয়্যারে ছড়িয়ে আছে। দোকান, কারখানা, স্কুল, ক্লিনিক, সেবা প্রতিষ্ঠান বা এনজিও, সবখানেই একই ছবি: হিসাব মেলাতে দিন চলে যায়, রিপোর্ট বানাতে রাত জাগতে হয়, আর এক জায়গার তথ্য আরেক জায়গার সঙ্গে মেলে না।
এই কাজ সহজ করতেই ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ঢাকায় Top System-এর যাত্রা শুরু। আমরা প্রতিষ্ঠানের নিজের কাজের ধরন বুঝে সফটওয়্যার বানাই: কাস্টম সফটওয়্যার, ERP ও CRM, POS, ওয়েবসাইট ও ই-কমার্স, মোবাইল অ্যাপ এবং AI অটোমেশন। সফটওয়্যার বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই চলে, যাতে মালিক থেকে মাঠের কর্মী পর্যন্ত সবাই সহজে ব্যবহার করতে পারেন।
আমাদের রয়েছে বিভিন্ন খাতের জন্য রেডি সফটওয়্যার: বিজনেস ERP, HRM ও পে-রোল, হিসাব ও ইনভেন্টরি, POS, স্কুল ও হাসপাতাল ব্যবস্থাপনা, এবং এনজিও ও ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের জন্য Top NGO ERP। প্রতিটি সফটওয়্যার আপনার প্রতিষ্ঠানের প্রয়োজনমতো কাস্টমাইজ করে দেওয়া যায়, আর একেবারে নতুন কিছু লাগলে শুরু থেকে বানিয়েও দিই।
ভিশন
বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠান, ছোট হোক বা বড়, যেন নিজের ভাষায় সহজ ও নির্ভরযোগ্য সফটওয়্যার দিয়ে চলতে পারে।
মিশন
প্রতিষ্ঠানের আসল কাজের ধরন বুঝে সহজ, নিরাপদ ও সাশ্রয়ী সফটওয়্যার তৈরি করা, এবং চালুর পরেও প্রশিক্ষণ ও সহায়তা দিয়ে পাশে থাকা।
আমাদের মূল্যবোধ
স্বচ্ছতা
পরিধি, সময় ও খরচ কাজ শুরুর আগেই লিখে দিই। লুকানো খরচ রাখি না।
সহজ ব্যবহার
যিনি প্রতিদিন সফটওয়্যারটি চালাবেন, তাঁর কথা ভেবে ডিজাইন করি।
তথ্যের নিরাপত্তা
গ্রাহকের তথ্য গ্রাহকেরই। আমরা সেটি সুরক্ষিত রাখি।
কথা রাখা
যে সময় দিই, সেই সময়ে কাজ বুঝিয়ে দিতে চেষ্টা করি।
নেতৃত্ব

মেহেদী হাসান
প্রতিষ্ঠাতা ও CEO, Top System
ভালো সফটওয়্যার মানে বেশি ফিচার নয়। ভালো সফটওয়্যার মানে প্রতিদিনের কাজ একটু সহজ হওয়া। আমরা প্রতিটি প্রকল্পে সেটাই করার চেষ্টা করি।
মেহেদী হাসান একজন সফটওয়্যার ও AI প্রকৌশলী। ERP, এইচআর ও পে-রোল এবং AI-ভিত্তিক সফটওয়্যার তৈরিতে তাঁর চার বছরের বেশি অভিজ্ঞতা। এনজিও ও ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একাধিক ERP তৈরিতে তিনি কাজ করেছেন।
কেন Top System
লিখিত প্রস্তাব
কাজ শুরুর আগে পরিধি, সময় ও খরচ লিখে দিই।
ধাপে ধাপে দেখানো
প্রতিটি ধাপ শেষে আপনাকে দেখাই, মতামত নিয়ে এগোই।
বাংলা ও ইংরেজি
সফটওয়্যার, প্রশিক্ষণ ও সহায়তা দুই ভাষাতেই।
চালুর পরেও পাশে
প্রশিক্ষণ, রক্ষণাবেক্ষণ ও সহায়তা চলতে থাকে।
আমাদের অফিস
বাড়ি ৫/৭ (৫ম তলা), ব্লক-ডি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭, বাংলাদেশ
আপনার প্রকল্প নিয়ে কথা বলি
ডেমো বা পরামর্শের জন্য যেকোনো একটি মাধ্যমে যোগাযোগ করুন।

