Top System
Englishডেমো

খুচরা ও পাইকারি দোকান

দোকানের বিক্রি, মজুত, বাকি ও ক্রয়ের হিসাব আলাদা খাতায় থাকলে দিনের শেষে মেলানো কঠিন। POS সফটওয়্যার বিল থেকেই মজুত ও হিসাব হালনাগাদ করে, আর মালিক ফোন থেকে সব দেখতে পান।

পরিচিত সমস্যা

1

দিনের শেষে হিসাব মেলে না

2

কোন পণ্য শেষ হয়ে আসছে তা সময়মতো জানা যায় না

3

বাকির খাতা সামলানো কঠিন

খুচরা ও পাইকারি দোকান
নমুনা নকশা। আপনার প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজ করে তৈরি হবে।

একসঙ্গে যেভাবে কাজ করে

  1. 1

    স্ক্যান করে বিল

    বারকোড স্ক্যান করলেই বিল তৈরি হয় ও রসিদ ছাপা হয়।

  2. 2

    মজুত নিজে থেকে কমে

    প্রতিটি বিক্রিতে মজুত হালনাগাদ হয়, কম হলে সতর্কবার্তা আসে।

  3. 3

    মালিক ফোনে দেখেন

    দিনের বিক্রি, লাভ ও বাকি যেকোনো জায়গা থেকে দেখা যায়।

আপনার মতো করে সাজিয়ে দিই

প্রতিটি প্রতিষ্ঠানের কাজের ধরন আলাদা। তাই আপনার প্রয়োজন অনুযায়ী ফিচার, পরিধি ও নিয়ম ঠিক করে দিই। আগে কথা বলুন বা ডেমো দেখুন, তারপর কী লাগবে তা একসঙ্গে ঠিক করি।

সাধারণ প্রশ্ন

আমার পণ্যের তালিকা তুলে দেবেন?

হ্যাঁ। আপনার পণ্য, দাম ও মজুতের তালিকা আমরা সফটওয়্যারে তুলে দিই।

একাধিক শাখায় চলবে?

হ্যাঁ। সব শাখার বিক্রি ও মজুত এক জায়গা থেকে দেখা যায়।

আমাদের প্রয়োজনমতো বদলানো যাবে?

হ্যাঁ। ফিচার, রিপোর্ট ও কাজের ধাপ আপনার প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী কাস্টমাইজ করা যায়। কী কী বদলাতে হবে তা লিখিত প্রস্তাবে উল্লেখ থাকে।

চালুর পর সহায়তা পাওয়া যাবে?

হ্যাঁ। প্রশিক্ষণ দিই এবং চালুর পর ফোন, হোয়াটসঅ্যাপ ও ইমেইলে সহায়তা করি। সহায়তার মেয়াদ চুক্তিতে লেখা থাকে।

আপনার প্রকল্প নিয়ে কথা বলি

ডেমো বা পরামর্শের জন্য যেকোনো একটি মাধ্যমে যোগাযোগ করুন।

অথবা ফর্ম পূরণ করুন, আমরাই যোগাযোগ করব

বোতাম চাপলে আপনার হোয়াটসঅ্যাপ বা ইমেইল অ্যাপ খুলবে, বার্তা লেখা থাকবে। সেখানে শুধু Send চাপুন।